বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দক্ষিণ মাগুরা ইউনিটের আয়োজনে আজ শনিবার বিকালে কুল্লিয়া কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ মাঠে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় কুচিয়া মোড়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মোহাম্মদ নওশের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম- আহবায়ক এডভোকেট রোকনুজ্জামান , স্বেচ্ছাসেবক দলের সদস্য মে।স্তাক আহমেদ,জেলা জাসাসের সদস্য সচিব ফেরদৌস রেজা, দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সদস্য মোঃ রুহুল আমিন, কুচিয়ামোড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব বাদশা মিয়া, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার ছাত্রদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, কুচিয়ামোড়া ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক অজয় সরকার, শালিখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুর রহমান, মোহাম্মদপুর যুবদলের সদস্য তরিকুল ইসলাম তারা প্রমুখ। এসময় মতবিনিময় সভায় কুচিয়ামোড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন ইউনিটসহ মাগুর সদর, মহাম্মদপুর ও শালিখা উপজেলা বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।