সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক আনন্দঘন পরিবেশে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো: আতিকুর রহমান খান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আরব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মনির হোসেন। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫.০০ প্রাপ্ত মেধাবী ছাত্রী মালিহা মমতাজ এশাকে সংবর্ধনা প্রদান করা হয়। তার কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

অভিভাবক, শিক্ষক ও অতিথিবৃন্দ শিক্ষার্থীদের আন্তরিকতা ও অধ্যবসায়ের মাধ্যমে আরও ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর