মাগুরা প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, দেশে মৌলিক সংবিধান ও সংস্কার খুবই প্রয়োজন । আমরা রাজপথে আছি ,রাজপথে থাকবো। নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি সারাদেশে দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে পথযাত্রা করছে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন যাতে জাতীয় নাগরিক পার্টি একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারে । আপনাদের এলাকায় চাদাবাজি সন্ত্রাসী দখলদারিত্বের বিরুদ্ধে আপনাদের সরব হতে হবে। জুলাই অভ্যুত্থানে ১০ জন শহীদ হয়েছে তাদের যে রক্তের মর্যাদা তা আমাদের সকলকে মিলে দিতে হবে। চাঁদাবাজ সন্ত্রাসী দূর্ণীতি জন্য আমাদের এই লড়াই। লড়াই কিন্তু শেষ হয়নি। জুলাই সনদের কাযর্কর ৩ আগষ্টের মধ্যে আমরা দেখতে চাই। এক বছরের মধ্যে সরকার সকলকে নিয়ে যদি জুলাই সনদ দিতে ব্যার্থ হয় তাহলে আবার আমরা সারা দেশের ছাত্র জনতা নিয়ে রাজ পথে নামবো। এ সময় পথসভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম আদীব,মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি,দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ,উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম আলম ।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১.২০ মিনিটের সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাগুরায় পৌছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানায় জেলার জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। পরে মাগুরার নেতৃবৃন্দদের সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহবায়কসহ নেতৃবৃন্দ পদযাত্রায় অংশ নেয় ।