সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৮১ বার পঠিত

মহসিন মোল্যা ,শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি –

মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মৎস্যসম্পদ উন্নয়নে আইন বাস্তবায়ন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে লাঙ্গলবাঁধ বাজারে অভিযান পরিচালনা করে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। এ সময় ওই মাছ ব্যবসায়ী সুরেশ বিশ্বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মাছগুলো মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।  শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী নির্দেশক্রমে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসীম উদ্দীন এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. জাহিদ হোসেনসহ উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে শ্রীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসীম উদ্দীন  বলেন, বৃহস্পতিবার বিকেলে উপজেলার লাঙ্গলবাঁধ বাজার থেকে সুরেশ বিশ্বাস নামে এক ব্যক্তির কাছ থেকে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। তবে দেশীয় প্রজাতির মাছ ও মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে এ অভিযান অব্যাহতভাবে চলতেই থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর