সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৯৪ বার পঠিত

শালিখা মাগুরা প্রতিনিধিঃ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরার শালিখা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার আড়পাড়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে উপজেলা পরিষদ ইকোপার্কে  এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ রাজিব বিশ্বাস । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান৷ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধক ছিলেন,মাগুরা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা৷ অন্যান্যরে মধ্য উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়ন, জেলা যুবদল নেতা ফারদিন হাসান সুমন, ফিরোজ হোসেন মৃধা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়েদ জাহিদুর রহমান জাহিদ,উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ ইলিয়াস হোসাইন,সদস্য সচিব মোঃ তুহিন মুন্সি,যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম,শরিয়ত শেখ,ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক নাহিদ বিশ্বাস,উপজেলা জাসাস এর সদস্য সচিব শহিদুজ্জামান চাঁদ প্রমূখ৷  বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু দেশের স্বাধীনতার ঘোষকই নন, তিনি একজন আদর্শবান নেতা ও সৈনিক ছিলেন। তাঁর আদর্শ অনুসরণ করে পরিবেশ রক্ষায় এবং দেশের কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ। শহিদুজ্জামান চাঁদ শালিখা মাগুরা তারিখঃ ০৫/২০২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর