মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি –
মাগুরার শ্রীপুরে দুই যুবকের মধ্যে মারামারির ঘটনাকে রাজনৈতিক ও সামাজিক দলে বিভক্ত করে ঘটনাকে ভিন্নখাতে নেওয়া অপচেষ্টা চালানো হয়েছে। গ্রামবাসীর দাবি, একটি স্বার্থান্বেষী মহল গ্রামের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়েছে। এবং ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তবে এমন ঘটনার তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। রবিবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, গত ২ জুলাই বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পূর্ব শত্রুতার জেরে অতর্কিত হামলার শিকার হয় আজাদুল ইসলাম (৩৮) নামে এক যুবক।বর্তমানে তিনি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে। ঘটনাটি ঘটে উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দি ট বাজার এলাকায়। তবে এ ঘটনাকে কেন্দ্র করে দু’টি সামাজিক দলকে বড় ধরণের সংঘর্ষের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চালানো হয়। তবে এমন সম্ভবনা শক্ত হাতে দমন করেছে গ্রামবাসী। তবে এ ঘটনায় পর আহত আজাদুল ইসলামের ছোট ভাই চঞ্চল মোল্যা বাদী হয়ে মো. বাকু শেখ ও জমির শেখের নাম উল্লেখ করে ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে শ্রীপুর থানায় একটি এজাহার দায়ের করেছে। এজাহারে উল্লেখ করা হয়, আজাদুল ইসলাম গত ২ জুলাই বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সোনাতুন্দি ট বাজারে গিয়াস উদ্দিনের মুদি দোকানের সামনে পৌঁছালে বাকু শেখ, জমির শেখসহ ৬ থেকে ৭ জন ধারালো চাপাতি, লোহার রড, লাঠি-সোঁটা নিয়ে আজাদুল ইসলামের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় তিনি গালিগালাজ করতে নিষেধ করলে ১ নং আসামী বাকু শেখ তার হাতে থাকা চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেয়। এ সময় সে মাটিতে পড়ে গেলে ২ নং আসামী জমির শেখ লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে জখম করে। অন্যান্য আসামীরা তাদের হাতে থাকা লাঠি-সোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গ্রামবাসীর দাবি, ঘটনাটি আজাদুল ইসলাম ও বাকু শেখের মধ্যকার ঝামেলা। কিছুদিন আগেও তারা দুজন মারামারিতে জড়িয়েছে। পূর্ব শত্রুতার জেরই আবারো তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। কিন্তু এ ঘটনাকে ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টা করছে একটি স্বার্থান্বেষী মহল। যা আমরা গ্রামবাসী গ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে জোরালো পদক্ষেপের কারণে বড় ধরণের ঝামেলা থেকে রক্ষা পেয়েছি। এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, এটা কোন সামাজিক বা দলীয় মারামারি না। ঘটনাটি তাদের আভ্যন্তরীণ। তবে এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মহসিন মোল্যা শ্রীপুর উপজেলা প্রতিনিধি ০১৯১৯৮৯৭৯৩৯