সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৭৪ বার পঠিত

আলী হোসেন বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা ইউনিয়নের রামপুর নামকস্থানে ব্রিজের ওপর ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলামের দিকনির্দেশনা ও নেতৃত্বে একটি পুলিশি টিম অভিযান চালিয়ে ডাকাত সদস্যদের গ্রেপ্তার করা হয়।

ডাকাত সদস্যরা হলেন জলিল মিয়া (৩৪), শাহ আলম (২৬), মনির মিয়া (২১), বিধান সরকার (২১), লাল বাদশা প্রকাশ জামাল (৩২), মোঃ গাজীউর রহমান (৩৫), আবুল কাশেম (২৬), ফয়েজ মিয়া (২২)।

এ সময় ডাকাত দলের হেফাজতে থাকা দেশীয় অস্ত্র ও তাদের ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর