সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার বীজ সার ও কৃষি উপকরণ বিতরণ 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি অফিস চত্বরে মঙ্গলবার দুপুরে কৃষক-কৃষাণী ও শিক্ষার্থীদের  মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবুর রহমান ।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে মোট ১ হাজার ৮৮০ কৃষককে রোপা আমন, ৩০০ জন কৃষককে শাকসবজি,  পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য ৩৫ জন, এয়ার ফ্লো ৮০ জন, তালের চারা ৭৫ জন, গ্রীষ্মকালীন পেঁয়াজ ১ হাজার ৩০০ জন, আম ১৫০ জন ও ১ হাজার ৭০০ জন কৃষক-কৃষাণী ও ছাত্র ছাত্রীদের মাঝে তাল, বেল, জাম, নিম গাছের চারা এবং বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর