শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে ২০২৪-২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গৃহীত প্রকল্পের উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৪০ টি বাইসাইকেল, ১৫ টি সেলাই মেশিন ও ১০ টি স্কুল ব্যাগ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন, ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, আফসারউদ্দিন, জয়নুল আবেদীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, উপকারভোগী ও অভিভাবকবৃন্দ।