শালিখার ইকোপার্কে ১২০০ গাছের চারা রোপণ করলেন- জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম
শালিখা (মাগুরা) সংবাদদাতাঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া ইকোপার্কে বিভিন্ন প্রজাতের ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কার্যক্রম শুভ উদ্বোধন করেছেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম৷ তিনি আজ শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সিএনআরএস এবং কৃষি অধিদপ্তর এর সহযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ইকোপার্কে ১২০০ টি ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন এর শুভ উদ্বোধন করেন৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আবুল হাসনাত৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ তাজুল ইসলাম উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা, অতিরিক্ত উপপরিচালক বিষ্ণুপদ সাহা,
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন, সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, সিএনআরএস এর সাইট অফিসার শহিদুল ইসলাম প্রমূখ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, একাডেমিক সুপার ভাইজার বিপ্লব কুমার রায়৷
শহিদুজ্জামান চাঁদ
শালিখা মাগুরা
তারিখঃ ২৮/০৬/২০২৫