শালিখা মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে সরকারি এ প্রণোদনার আওতায় ৩৫,৫৫ জন কৃষককের মধ্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিনামূল্যে প্রদান করা হয়েছে ৷ এর মধ্যে রয়েছে রোপা আমন ধান ২২,৫০ জন, গ্রীম্মকালিন পেয়াজ ৫০০ জন,গ্রীম্মকালিন সবজি ২,৭৫ জন, আমের চারা ১৩০ জন ও তালের চারা ৪০০টি৷ আজ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে
বিনামূল্যে এ সার-বীজ,চারা গাছ সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়৷ এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার মোঃ তাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্মকর্তা মোঃ আবুল হাসনাত প্রমূখ৷