সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আশুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদককে কারন দর্শানোর নোটিশ

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৭ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃনাসির মুন্সিকে  কারন দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটি।

সোমবার ১৬ সেপ্টেম্বর জেলা বিএনপির আহবায়ক এডভোকেট  আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির মুন্সি সদর ইউনিয়নের সদস্য সোহেল মেম্বারোর সাথে ফোনালাপ এবং দুর্গাপুর-বাহাদুরপুর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছাড়াও বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীকে অহেতুক নানাভাবে হয়রানী করছেন বলে লিখিত অভিযোগ আছে। যা বিএনপির সাংগঠনিক আইনের পরিপন্থী। নোটিশে আগামী ০৩ দিনের মধ্যে  লিখিত ও মৌখিকভাবে  কারন দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে বলে ও নোটিশে উল্লেখ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর