সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

প্রেসক্লাব চৌগাছার নির্বাচন আগামী ২৬ জুলাই 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৩০ বার পঠিত

চৌগাছা প্রতিনিধি :

প্রেসক্লাব চৌগাছার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে যশোর সড়কে ক্লাব কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব চৌগাছার আহবায়ক প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ শিহাব উদ্দিনের সভাপতিত্বে সভায় আলোচনা করেন সদস্য সচিব মুমুরুল ইসলাম মিন্টু, আহবায়ক কমিটির সদস্য প্রভাষক আসিফ ইকবাল রকি, ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, ইমাম হোসেন সাগর, ফারুক আহমেদ, টিপু সুলতান, সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান জুয়েল, সুজন দেওয়ান,শওকত আলী, মেহেদী হাসান শিপলু, নুরুল ইসলাম, সুমন হোসেন প্রমুখ।
সভায় আগামী ২৬ জুলাই ২০২৫ রোজ শনিবার প্রেসক্লাব চৌগাছার দ্বি-বার্ষিক নির্বাচনের দিনধার্য্য করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, ২৮ জুন হতে ৩০ জুন ক্লাব কার্যালয় হতে সদস্য নবায়ন ফরম সংগ্রহ। ১ জুলাই হতে ৫ জুলাই নবায়ন ফরম জমা, ৬ থেকে ৮ জুলাই যাচাই বাছাই। কোন কারনে সদস্য বাদ পড়লে সে আপিল করতে পারবেন এবং আপিল শুনানির দিন ৯ ও ১০ জুলাই, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ওই দিন অর্থাৎ ১০ জুলাই।
নির্বচানের মোট চারটি পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক ও কোষাধ্যাক্ষ। প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের জন্য ফরম বিতারণ ১১ জুলাই ১৩ জুলাই এবং জমাদের তারিখ ১৪ ও ১৫ জুলাই, ১৬ জুলাই যাচাই বাছাই শেষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং ভোট গ্রহন ২৬ জুলাই শনিবার।
সদস্য নবায়ন ফরম যাচাই বাছাইয়ের জন্য ৫ সদস্যের একটি আহবায়ক কমিটি এবং ভোট গ্রহনের জন্য ৩ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি (নির্বাচন কমিশন) গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর