সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

আশুগঞ্জে দুই নারী মাদককারবারী আটক

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই নারী মাদককারবারীকে আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ।

রবিবার ১৫ সেপ্টেম্বর দুপুরে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় আশুগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) প্রদ্যুৎ ঘোষ চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ একটি  যাত্রীবাহী  বাসে তল্লাশি চালায়। এ সময় গাড়িতে থাকা দুই নারীকে সন্দেহ হলে তাদেরকে তল্লাশি চালিয়ে তাদের  সঙ্গে  থাকা ৬ কেজি গাঁজাসহ   গ্রেফতার করেছে পুলিশ। আটক নারী মাদক ব্যবসায়ীরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার জগনাথপুর গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী কুলসুম বেগম(৩৪) ও একই গ্রামের সুরুজ মিয়ার মেয়ে ময়না বেগম(২৬)।
আটককৃত দুই নারী মাদককারবারীর বিরুদ্বে
আশুগঞ্জ থানার এসআই(নিঃ) প্রদ্যুৎ ঘোষ চৌধুরী বাদি হয়ে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ আইনের ৩৬(১) সারণির ১৯(খ)/৪১
ধারা অনুযায়ী মামলা রুজু করেন। যার নং- ১০, তারিখ- ১৫/০৯/২০২৪ইং, জিআর-১৪৬।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ সফিউল কবির জানান, “ঢাকা-সিলেট মহাসড়কে আমাদের থানার সাব ইন্সপেক্টর প্রদ্যুৎ কুমার ঘোষের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে চলাকালে বাসে তল্লাশী চালিয়ে ৬ কেজি গাজাসহ দুই নারীকে আটক করা হয়। তারা পেশাদার মাদক কারবারি বলে জানা যায়। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর