সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখার সিমাখালী বাজারে কাঁঠালের দাম কম হওয়ায় বিপাকে কৃষক ও ব্যাপারী 

  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা থেকেঃ

মাগুরার শালিখা উপজেলার সিমাখালী বাজারে কাঁঠালের দাম কমে যাওয়ায় কৃষক ও ব্যাপারীরা বেশ বিপাকে পড়েছেন। এর প্রধান কারণ হলো বাজারে কাঁঠালের প্রচুর সরবরাহ এবং সেই তুলনায় চাহিদা কম থাকায়৷ কাঁঠালের ব্যাপারী  মোঃ আমির হোসেন,জব্বার মোল্যা,সেকেন্দার আলী ও হাট মালিক বিল্লাল হোসেন জানান,গত বছরের তুলনায় এ বছর কাঁঠালের দাম অনেক কম, যা কৃষক ও ব্যাপারীদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষ করে, যেসব ব্যাপারী অধিক পরিমাণে কাঁঠালের বাগিচা কিনে মজুদ করেছিলেন, তারা এখন বেশি দামে কেনা কাঁঠাল কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে তাদের লাভ তো দূরের কথা, আসলও উঠবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। উপকুলিয় জেলা বাঘের হাট,খুলনা,বরিশাল,সাতক্ষিরা সহ বিভিন্ন জেলা থেকে কাঁঠালের ব্যাপারী এই সিমাখালী বাজারে কাঁঠাল কেনা বেঁচা করে৷ কিন্তু কাঁঠালের দাম কম হওয়ায় এখন ব্যাপারী খুবই কম আসছে৷ এতে খতির সম্মূখিন হচ্ছেন স্থানীয় আঁড়ৎদার ও ব্যাপারীরা৷

অন্যদিকে, কৃষকরাও ভালো দাম না পাওয়ায় হতাশ। তাদের উৎপাদিত কাঁঠাল বাজারে বিক্রি করতে গিয়ে লোকসান গুনতে হচ্ছে।

এই পরিস্থিতিতে, স্থানীয় বাজারগুলোতে কাঁঠালের সরবরাহ ও চাহিদা স্বাভাবিক রাখতে এবং ব্যাপারী ও কৃষকদের এই সংকট থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে সংস্লিষ্টরা মনে করছেন৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর