মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বিজয়নগরে অজ্ঞাত মরদেহের পরিচয় সনাক্ত, ২৪ ঘন্টায় গ্রেফতার-৩

  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৯৯ বার পঠিত

আলী হোসেন বিজয়নগর প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গত শুক্রবার পত্তন ইউনিয়নের টানমনিপুর এলাকায় জলাশয় থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধারের পর ২৪ ঘন্টার মধ্যে থানা পুলিশের প্রচেষ্টায় হত্যার রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছে বিজয়নগর থানা পুলিশ।

এ ঘটনায় সদর উপজেলা দগরিসার এলাকা থেকে ১টি সিএনজি, দেশীয় অস্ত্র ও আলামতসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- আশুগঞ্জ উপজেলার শামছুল ইসলাম ভূঁইয়ার ছেলে  তৌহিদুল ইসলাম ভূ্ইয়া (৩১), আলম খানের ছেলে সামির খান (২৫) ও শুক্কুর আলী ভূঁইয়ার ছেলে সিয়াম ভূইয়া(১৬)।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর বিভিন্ন ভাবে পরিচয় শনাক্তের জন্য চেষ্টা করা হয়। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। অজ্ঞাত মরদেহ মজিবুর রহমান সে ময়মনসিংহ জেলার বাসিন্দা ছিলেন বর্তমানে সে আশুগঞ্জে বসবাস করতো। পেশায় একজন সিএনজি চালক।

এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, নানা তথ্যসূত্রের মাধ্যমে হত্যাকাণ্ডে অংশ নেয়া পাঁচজনের মধ্যে  তিন জনকে শনিবার (২১ জুন)  ভোর রাতে তাদের বাড়ি হতে  গ্রেফতার করা হয়। আসামীরা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর