শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শ্রীপুরে সাপের কামড়ে মো. রায়হান শেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। নিহত যুবক উপজেলার দারিয়াপুর ইউনিয়নের দারিয়াপুর মধ্যপাড়া গ্রামের রাজ্জাক শেখের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে বিষধর সাপে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।