সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৯৮ বার পঠিত

মাগুরা প্রতিনিধি :

“দেশি ফল বেশি খাই,আসুন ফলের গাছ ল্গাাই” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন হয়েছে ।

মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা এ ফল মেলার আয়োজন করে । আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফল মেলার শুভ উদ্বোধন করেন । উদ্বোধন শেষে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: মোজাম্মেল হক প্রমুখ।

৩ দিন ব্যাপী এ ফল মেলায় ৬টি স্টল অংশ নিয়েছে।এ স্টলে দেশি ফল আম, কাঁঠাল, পেঁয়ারা, কদবেল, আনারস, আমড়া, কলা,পেঁপে,দেশি খেজুরসহ নানা জাতের ফল প্রদর্শিত হচ্ছে । আগামী শনিবার এ ফল মেলায় সমাপনী হবে ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর