যশোরের চৌগাছায় নিয়ন্ত্রন হারিয়ে একটি বালি বোঝাই ট্রাক সড়কের পাশে উল্টে গেছে। সোমবার সকালে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামে মাঠের ভিতের এই দুর্ঘটনা ঘটে, তবে এতে কোন হতাহতো হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে কুষ্টিয়ার বালি বোঝায় একটি ট্রাক যার নং ঢাকা মেট্রো ট-১৮-৮২৩৭ চৌগাছা থেকে উপজেলার বাঘারদাড়ি গ্রামে যাওয়ার উদ্যেশে ছেড়ে যায়। বাঘারদাড়ি বেলেমাঠ গ্রামে মাঠের মধ্যে সড়কের বাকে ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে এতে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায় তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।