শালিখা মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখা উপজেলার বিভিন্ন কলেজে নবগঠিত ছাত্রদল কমিটিকে ঘিরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে।
অভিযোগ উঠেছে, এসব কমিটিতে বিবাহিত, সন্তানের পিতা এবং ছাত্র রাজনীতির অযোগ্য ব্যক্তিদের দিয়ে একচেটিয়াভাবে পকেট কমিটি গঠন করা হয়েছে।
তৃণমূল নেতাকর্মীদের দাবি, রাজপথের পরীক্ষিত এবং ত্যাগী কর্মীদের উপেক্ষা করে অযোগ্যদের দিয়ে দলীয় স্বার্থে একতরফাভাবে কমিটি গঠন করা হয়েছে।
এর প্রতিবাদে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদর আড়পাড়া যশোর-মাগুরা মহা সড়কে এক বিক্ষোভ ও মশাল মিছিল বের করেন স্থানীয় ছাত্রদলের প্রায় দুই শতাধিক নেতাকর্মী।
মিছিলে অংশগ্রহণকারীরা বলেন অবৈধ পকেট কমিটি বাতিল করো ‘ত্যাগীদের মূল্যায়ন চাই, টাকা খাওয়া কমিটি বাতিল চাই, একতরফা কমিটি বাতিল চাই এমন স্লোগান দিতে দিতে থাকে নেতাকর্মীরা৷ মশাল মিছিলটিতে নেতৃত্ব দেন আড়পাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ৷ বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুন্সী হাবিব উল্লাহ পাভেল, উপজেলা ছাত্রদলের সদস্য ফিরোজ হোসেন মৃধা প্রমূখ৷