সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

চৌগাছা পৌর পশুহাট বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৯২ বার পঠিত

যশোর চৌগাছা প্রতিনিধি :

যশোরের চৌগাছার ঐতিহ্যবাহি পৌর পশুহাট কুরবানীর আগ মুহুর্তে বন্ধ হয়ে যাওয়ায় চরম ক্ষুব্ধ হয়ে উঠেছেন গরু ক্রেতা বিক্রেতা ও এলাকাবাসি। হাট বন্ধের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুব্ধ ব্যক্তিরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌরসভার ৩ নং ওয়ার্ডের পশুহাট এলাকা থেকে শুরু হয়ে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুরাতন কোটচাঁদপুর বাস স্টান্ডে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ৩ ওয়ার্ড বিএনপির সভাপতি আজগার আলীসহ গরু ব্যবসায়ীরা। এসময় বক্তরা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের ১৭ বছরের দুঃশাসনের সময়ও এই হাট নিয়ে চলে গভীর চক্রান্ত। কিন্তু উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক পাতিবিলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও পশুহাটের অন্যতম কর্নধর আতাউর রহমান লাল সেই চক্রান্ত মোকাবেলা করে হাটটি টিকিয়ে রেখেছে। অথচ আজকের দিনে এসে সেই হাট পুনরায় চক্রান্তকারীদের কবলে পড়ে বন্ধ হয়ে গেলো। এ সময় বক্তরা হাট বন্ধের জন্য চৌগাছার বিসিআইসির সার কীটনাশক ডিলার আতিকুর রহমান লেন্টুকে দায়ি করে বলেন, তিনি যদি হাটের বিরুদ্ধে আদালতে মামলা না করতেন তাহলে এই পরিনতি ভোগ করতে হতো না। হাটের সাথে শতশত মানুষের জীবন জীবিকা জড়িত, তারা আজ কোথায় যেয়ে দাড়াবে। এ সময় বক্তরা হাট যেন চৌগাছায় থাকে সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর