যশোরের, চৌগাছা, প্রতিনিধি :
যশোরের চৌগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক, চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি হাজী আব্দুল হালিম চঞ্চলের মা আম্বিয়া বেগম (৮৫) ইন্তেকাল করেছেন, ইন্নাল্লিাহি ওয়াইন্ন ইলাহির রাজিউন। মঙ্গলবার ভোর ৫ টার দিকে তিনি পৌর এলাকার ইছাপুর গ্রামের নিজ বাসাতে বার্ধক্যজনিত কারনে মারা যান। মৃত্যুকালে ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
আব্দুল হালিম চঞ্চলের মায়ের মৃত্যু খবর ছড়িয়ে পড়লে উপজেলা পৌর ও পাশ্ববর্তী উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী মরহুমার বাসাতে ছুটে আসেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এ দিন বাদ আসর ইছাপুর ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়।
জানাজায় যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির নেতা এ্যাড. মোঃ ইসাহক, জেলা বিএনপির নেতা ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকি বাচ্চু, হাজী মুকুল, জেলা বিএনপির নেতা ও চৌগাছা উপজেলা বিএনপির সবেক সভাপতি জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির নেতা আশফাকুজ্জামান রনি, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী দফাদার, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও এ্যাড. আলীবুদ্দিন খান, উপজেলা জামায়াতের আমির মাওঃ গোলাম মোর্শেদ, সেক্রেটারী মাওঃ নুরুজ্জামান, সহ সেক্রেটারী মাষ্টার কামাল আহমেদ, পৌর জামায়াতের আমির মাওঃ আব্দুল খালেক, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটু, আমজামতলা মডেল কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম শহিদ, বিএনপি নেতা আনিছুর রহমান, দেলোয়ার হোসেন, সাজ্জাদ হোসেন, আজগার আলী, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, খোকা বড় মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিার অংশ গ্রহন করেন।
এ দিকে বিএনপি নেতা হাজী আব্দুল হালিম চঞ্চলের মায়ের মৃত্যুতে চৌগাছা উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন।