সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ইবির মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির আহ্বায়ক মেহেদী সদস্য সচিব সোহানুর

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মোঃ মেহেদী হাসান এবং সদস্য সচিব হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সোহানুর রহমান কে মনোনীত করা হয়েছে।

বুধবার ( ২২মে) অধ্যাপক ড. আলফাজ উদ্দিন এবং মোঃ ওয়ালীউজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৪ মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিকে উক্ত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে তাদের নিকট দায়িত্ব হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে।

আহ্বায়ক কমিটির অন্যরা হলেন– যুগ্ম আহ্বায়ক আরাফাত নিশাদ, মোঃ খালিদ হাসান এবং মেহরাব হোসেন তপু, সদস্য গোলাম রাব্বী নয়ন, সাবরিনা রহমান মুন্নি, ফারহান আহমদ, অলীক কুমার, তাহেরা আহমদ, মিশকাত জামী প্রজ্ঞা, মোছাঃ হিতুয়ারা খাতুন, সানজিদ, মোঃ মুরাদ আলী, নাজমুল হাসান ও মোঃ তৌহিদুল ইসলাম।

সংগঠনটির সদস্য সচিব সোহানুর রহমান বলেন,জেলার সুনাম অক্ষুন্ন রেখে, আমি উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা, নেতৃত্ব এবং দেশপ্রেম দিয়ে এই বন্ধনকে আরও দৃঢ় ও কার্যকর এবং আগামী প্রজন্মের জন্য একটি শক্ত ভিত্তি গড়ে তোলার চেষ্টা করব।

আহ্বায়ক মেহেদী হাসান বলেন, আমরা যারা দূর-দূরান্ত থেকে এসে শিক্ষা অর্জনের লক্ষ্যে এখানে একত্রিত হয়েছি, তারা জানি—অন্য শহরে টিকে থাকা কেবল একাডেমিক দক্ষতার ওপর নির্ভর করে না; প্রয়োজন হয় মানসিক সমর্থন, বন্ধুত্ব এবং একটি পরিচিত পরিবারের মতো পরিবেশের। মাগুরা জেলা ছাত্রকল্যাণ সমিতি একটি পরিবার এই পরিবারের কল্যাণে কাজ করে যাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর