সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

চার দফা দাবি আদায়ে মাগুরায় ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১০০ বার পঠিত
মাগুরা প্রতিনিধি:-
ঔষধ ব্যবসায়ীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি মাগুরা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের চৌরঙ্গীর মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ৪ দফা দাবির মধ্যে ছিল, সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেয়া এবং প্রতিস্থান করা, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা, এবং ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি মাগুরা জেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি কমল চন্দ্র সরকার, সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন, সহ-সভাপতি মিজানুর রহমান মেজর, সদস্য মুন্সি তারেক মাহামুদ, সদস্য পলাশ কুমার কুন্ডু প্রমূখ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর