সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাদক সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উপজেলা গড়তে চান ওসি মোঃ মতলুবর রহমান শেখ

  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১০৩ বার পঠিত

সাইফুল ইসলাম কবির,বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতলুবর রহমান। বুধবার (২১ মে) তিনি মোরেলগঞ্জ থানায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি পুলিশের মনোবল বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান। যোগদানের পর ওসি মতলুবর রহমান স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জানান, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিয়ে, চোরাচালান ও দখলদারিত্ব বন্ধে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন এবং এ কাজে তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন। রংপুর বিভাগের সন্তান ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মতলুবর রহমান এর আগে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম বিভাগে কর্মরত ছিলেন। সততা, দক্ষতা ও নেতৃত্বগুণে তিনি ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন বিভিন্ন মহলে। মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওসি বলেন, “আপনাদের সহযোগিতা নিয়েই আমি এগিয়ে যেতে চাই। বস্তুনিষ্ঠ সংবাদ সমাজের প্রকৃত চিত্র তুলে ধরে, যা পুলিশের কার্যক্রমকে আরও কার্যকর করে তোলে।” তিনি আরও বলেন, “মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে আমরা কঠোর অবস্থানে থাকব। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম, শিক্ষক, ধর্মীয় নেতা ও সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।” নবনিযুক্ত ওসির আগমনে মোরেলগঞ্জবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের বিশ্বাস, তার অভিজ্ঞতা ও পেশাদারিত্ব উপজেলায় শান্তি ও নিরাপত্তা রক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর