সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় আট দলীয় ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলায় আড়পাড়া বাজার বণিক সমিতি চ্যাম্পিয়ন

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৪ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ, শালিখা মাগুরা :

শালিখা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আট দলীয় সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ এর  ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে৷

 

আজ শনিবার ১৪ সেপ্টেম্বর উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত খেলায় অংশ নেয়  উপজেলা প্রশাসন বনাম বণিক সমিতি৷ খেলায় হাড্ডাহাড্ডি লড়ায়ের পর ট্রাবিকারে উপজেলা প্রশাসনকে হারিয়ে ২-৪ গোলে হারিয়ে আড়পাড়া  বণিক সমিতি চ্যাম্পিয়ন অর্জন করে। খেলায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও  পুরস্কার  প্রদান করেন,  মাগুরা জেলার নবাগত  জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম৷ এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  মোঃ আব্দুল কাদের অতিরিক্ত জেলা প্রশাসক  ( সার্বিক ),   মোঃ মাহবুবুল হক অতিরিক্ত  জেলা প্রশাসক  ( রাজস্ব )।খেলায় সভাপতিত্ব করেন  উপজেলা   নির্বাহী  অফিসার  হরে কৃষ্ণ অধিকারী৷ আরও উপস্থিত ছিলেন উপজেলা  বিএনপির আহবায়ক মোঃ আনিচুর রহমান মিল্টন মুন্সী , উপজেলা বিএনপির সদস্য সচিব ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান চকলেট৷ খেলায়  ধারা ভাষ‍্যকর  হিসাবে    ছিলেন, বাংলাদেশ বেতারের ধারা ভাষ‍্যকর শম্ভু  মৈত্র ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি,যুবদল,ছাত্রদল,কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর