সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে মোরেলগঞ্জে শুরু হলো ৩ দিনব্যাপী কৃষি মেলা

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১০৫ বার পঠিত

শেখ সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী কৃষি মেলা। সোমবার (১৯ মে) দুপুর ১২টার দিকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক রমেশ চন্দ্র ঘোষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ডল্টন রায় এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন।

এবারের কৃষি মেলায় উপজেলা কৃষি দপ্তরসহ মোট ১১টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। তারা নিজস্বভাবে উৎপাদিত ফল, ফসল ও কৃষিপণ্য দিয়ে বিভিন্ন স্টল সাজিয়েছে। কৃষির উন্নয়ন ও প্রযুক্তি প্রসারে মেলাটি স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। **ছবি সংযুক্ত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর