সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে জালিয়াতি ও প্রতারণাসহ ৩০ মামলার আসামি আনোয়ার গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৫৫ বার পঠিত

যশোর প্রতিনিধি:

যশোরের শার্শায় জালিয়াতি ও প্রতারনাসহ ৩০টি মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে আইনালকে (৪৭) গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ওরফে আইনাল শার্শা উপজেলার বসতপুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।

শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন এবং এলাকায় বিভিন্ন প্রতারণামূলক কর্মকান্ড পরিচালনা করতেন। সে বেনাপোল এবং যশোরসহ বেশ কয়েকটি ব্যাংক থেকে নিজের নাম এবং আইডি কার্ড পরিবর্তন করে জালিয়াতির মাধ্যে ৫০ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছে।

নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, আনোয়ার হোসেন ওরফে আইনাল একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে শার্শা থানাসহ বিভিন্ন থানায় ৩০টি মামলা রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিলাম। শেষ পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তিনি একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি। রাইসুল ইসলাম অপু যশোর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর