সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩৩২ বার পঠিত
রিপোর্ট : শেখ ইলিয়াস মিথুন, মাগুরা  :
মাগুরা সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষকগণ” কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক ঘন্টার কর্মবিরতি পালন করেছেন।
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহবানে মাগুরার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে সোমবার  সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত  এক ঘন্টার কর্মবিরতি পালন করেছে সহকারী শিক্ষকবৃন্দ। এসময় শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাসে অবস্থান করলেও পাঠদান বন্ধ ছিল।
১০ম গ্রেইড বাস্তবায়ন পরিষদ মাগুরা সদর থানা আহবায়ক মোঃ রাশেদুল ইসলাম বলেন, সারা বাংলাদেশের ন্যায় মাগুরাতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাবী আদায়ের লক্ষে কর্মবিরতি পালন করছেন তারা। এ দাবী সমূহের মধ্যে রয়েছে ১১ তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছরে পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। তিনি আরো জানান এ সকল দাবি মেনে না নিলে লাগাতার কর্মবিরতি কর্মসূচি পালন করবে। কেন্দ্র থেকে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত ১ ঘন্টা কর্ম বিরতি, ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত ২ ঘন্টা কর্ম বিরতি, ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অধদিবস কর্ম বিরতি পালন করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর