সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরার হাজরাপুরী লিচু পেল জিআই স্বীকৃতি , ২ দিনব্যাপী লিচু মেলার উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

মাগুরা প্রতিনিধি :

সদ্য স্বীকৃতিপ্রাপ্ত জিআই পণ্য “মাগুরার হাজরাপুরী লিচু” মৌসুমের প্রথম লিচু সংগ্রহ অনুষ্ঠান আজ রবিবার সকাল ১১টায় সদরের হাজরাপুর ইউনিয়নের ইছাখাদায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে হাজরাপুর ইউনিয়ন পরিষদের সামনে ২ দিন ব্যাপী লিচু মেলা উদ্বোধন হয়েছে । মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার শুভ উদ্বোধন করেন । এর আগে সদরের ইছাখাদার সাখাওয়াত হোসেনের লিচু বাগানে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ মিনা মাহমুদা,মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমদ , মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তাজুল ইসলাম ও নারী উদ্যোক্তা জেনিস ফারজানা প্রমুখ ।

সভায় জানানো হয়,মাগুরার সদর উপজেলার হাজরাপুর এলাকার লিচু অনন্য বৈশিষ্ট্য হওয়ায় ৯ আগষ্ট ২০২৩ তারিখে জেলা প্রশাসক মাগুরা “মাগুরার হাজরাপুরী লিচু”কে জিআই পণ্য হিসেবে আবেদন করেন । এ আবেদন ও প্রেরিত প্রয়োজনীয় তথ্য প্রশাণক যাচাই ব্ছাাইয়ের প্রেক্ষিতে ৩০ জুন ২০২৪ তারিখে পেটেন্ট,শিল্প,নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের ৩৭ নং জার্নালে “মাগুরার হাজরাপুরী লিচু”কে জিআই হিসেবে প্রকাশ করা হয় । অবশেষে ২৪ এপ্রিল ২০২৫ তারিখ “মাগুরার হাজরাপুরী লিচু”কে ভৌগলিক নিদের্শক পণ্য হিসেবে নিবন্ধন ইস্যু প্রদান করা হয় ।

সভায় বক্তারা বলেন , “মাগুরার হাজরাপুরী লিচু”কে সরকার ইতিমধ্যে জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত করেছে । এটা মাগুরাবাসীর জন্য অত্যন্ত গর্বের। তাই এ পণ্যের প্রচার ও প্রসার আপনাদের করতে হবে । মাগুরার হাজরাপুরী লিচুর অনন্য বৈশিষ্ট্য হলো- এ লিচুর খোসা পাতলা,রসালো,সুস্বাদু এবং মিষ্টি ঘ্রানসমৃদ্ধ। এ লিচু কাঁচা অবস্থায় সবুজ ও পাকার পরে মেজেন্টা রঙ হয় । লিচু গাছের সংরক্ষণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। আগাম এ জাতের লিচু মে-মাসের শুরুতেই ফল সংগ্রহ করা হয় ।

আলোচনা শেষে হাজরাপুর ইউনিয়ন পরিষদের সামনে ২ দুই ব্যাপী লিচু মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয় । এ মেলায় হাজরাপুর,হাজীপুর, মির্জাপুর, রাঘবদাইড়,শিবরামপুর ও নড়িহাড়ি গ্রামের লিচু চাষীরা বিভিন্ন জাতের লিচুর প্রদর্শনীতে অংশ নেয় ।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর