সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কমিটি গঠন সভাপতি – খাজা আহাম্মাদ,সেক্রেটারী – ওলিয়ার রহমান

  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১২০ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন ,মাগুরা –

মাগুরায় জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে । নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন খলিফা খাজা আহাম্মাদ ও সেক্রেটারী ওলিয়ার রহমান।

আজ রবিবার ( ১১ মে ) সকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার এম মোসলেম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের মাগুরা জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক এম বি বাকের, জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সেক্রেটারী জেনারেল মোঃ তাজিরুল ইসলাম । জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ মাগুরা জেলা সভাপতি অধ্যাপক খলিফা খাজা আহমেদের সভাপতিত্বে ও বীরমুক্তিযোদ্ধা মোঃ অলিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খোন্দকার সেলিম মোঃ সাইফুল ইসলাম ঝন্টু, দিলীপ কুমার টিকাদার, এ্যাডভোকেট ইসলাম আলী সরদার, নিমাই চন্দ্র বিশ্বাসসহ অন্যরা।

সম্মেলন শেষে নবগঠিত কমিটি ঘোষনা করেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের মাগুরা জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক এম বি বাকের। এসময় তিনি ঘোষনা দেন নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা খলিফা খাজা আহাম্মাদ,  সেক্রেটারী মুক্তিযোদ্ধা ও সাংবাদিক ওলিয়ার রহমান। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ: সভাপতি-১  মো: ওয়াজেদ আলী,সহ: সভাপতি-২ পরেশ কান্তি সাহা, সহ: সেক্রেটারী দিলীপ কুমার টিকাদার , সাংগঠনিক  সেক্রেটারী মো: গোলাম নবী, সহ: সাংগঠনিক সেক্রেটারী মো: আকরাম হোসেন প্রচার সেক্রেটারী মো: শফি জোয়ারদার, অফিস সেক্রেটারী মো: সুলতান শেখ কোষাধক্ষ মো: রাকিবুল হাসান । এছাড়াও সম্মেলন উপস্থিত সকলকে কমিটির সাধারণ সদস্য রাখা হয়েছে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর