সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরের চৌগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৬৯ বার পঠিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি :

যশোরের চৌগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভা, শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষামুলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। সভায় প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ গোলাম মোর্শেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ নুরুজ্জমান, সহ-সেক্রটারী মাষ্টার কামাল আহমেদ, ইন্সেট্রাক্টর (ইউআরসি) আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক নাজমুল হুদা, আলমগীর হোসেন প্রমুখ।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার নিচার আলী, সাইফুর রহমান, জাকির হোসেন, রশিদুল ইসলাম, প্রধান শিক্ষক গউছুল আলম, একলাছ উদ্দিন, রেহেনা পারভীন, নাসরিন সুলতানা, ফরহাদুর রহমান, আব্দুর রশিদ, মিজানুর রহমানসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তি, বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে নেতৃবৃন্দ পুরস্কার তুলে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর