মাগুরা প্রতিনিধ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মাগুরা জেলার আহবায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী বাতিল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর) বিএনপির মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি বাতিল করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাগুরা জেলা বিএনপির আহবায়ক কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দলের সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি বাতিল করা হয়েছে। অতি দ্রুত মাগুরা জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য ২৬ আগস্ট ২০১৯ সালে আলী আহমদকে আহবায়ক এবং আক্তার হোসেনকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।