সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

চৌগাছায় সংবাদ সম্মেলন শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহযোগিতার আহবান

  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৬১ বার পঠিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ

যশোরের চৌগাছায় সম্পতি শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহযোগিতার আহবান জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার বিকালে প্রেসক্লাব চৌগাছায় বাংলাদেশ জাতীয় কৃষক সমিতির উদ্যোগে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয় কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান। লিখিত বক্তব্যে এ সময় তিনি জানান, কৃষকরা হচ্ছেন দেশের প্রাণ। কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করেন। আমরা যে খাবারগুলো খায় তা কৃষকের পরিশ্রমের ফসল। অথচ কৃষকরা আজ অবহেলিত। লিখিত বক্তব্যে আরো বলেন, গত ২৮ এপ্রিল শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা বর্তমানে দিশেহারা।

ঋণগ্রস্ত হয়ে তারা জমিতে ফসল উৎপাদন করেন। কিন্তু শিলা বৃষ্টিতে তারা সর্বশান্ত হয়ে গেছেন। তাই কৃষকদের উন্নয়নে সরকারিভাবে সহযোগিতা করতে হবে। সংবাদ সম্মেলনে পাঁচটি দাবি উত্থাপিত করা হয়। দাবীগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন করা, নিরাপদ কর্মসংস্থান নিশ্চিতকরণ, ফসলের জমিতে কৃষক বজ্রপাত বা দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ, কৃষি পেশাকে সামাজিক মর্যাদার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে সম্মান ও স্বীকৃতি দিতে হবে।

উল্লেখিত দাবী বাস্তবায়নের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন জামিরা গ্রামের কৃষক আকরাম হোসেন ও আব্দুল মাজিদ, উত্তর কয়ারপাড়ার কৃষক বিশ্বজিৎ, লুৎফর রহমান, আলী হোসেন, মিলন হোসেন, বজলুর রহমান, শাহাবুদ্দিন, আব্দুল গনি ও আলমগীর হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর