সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরের চৌগাছায় মহান মে দিবস পালিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৭৮ বার পঠিত

মেহেদী হাসান শিপলু – চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চৌগাছা মটরযান শ্রমিক সংস্থ্যাসহ বিভিন্ন শ্রমিক সংগঠন ও উপজেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহন করেন। কর্মসূচির মধ্যে ছিলো কালো ব্যাচ ধারণ, র‍্যালি, আলোচনা সভা, মারা যাওয়া শ্রমিকদের পরিবারে নগদ অর্থ প্রদান ও খাবার বিতরণ।

শুক্রবার সকাল ৯ টার দিকে চৌগাছা মটযান শ্রমিক সংস্থ্যার উদ্যেগে নিজ কার্যালয়ের সামনে হতে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সকাল সাড়ে ১০ টার দিকে শ্রমিক সংস্থ্যার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। চৌগাছা মটরযান শ্রমিক সংস্থ্যার বারবার নির্বাচিত সভাপতি সাবেক কাউন্সিলর সাহিদুল ইসলামের সভাপতিত্বে মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিক নেতারা আলোচনা করেন। আলোচনা শেষে শহীদ শ্রমিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এরপর শ্রমিক সংস্থ্যার উদ্যোগে বিগত এক বছরে চৌগাছা মটযান শ্রমিক সংস্থার বিভিন্ন পর্যায়ের মারা ও অবসরে যাওয়া শ্রমিকের স্বজনদের হাতে নগদ টাকা তুলে দেয়া হয়। এ বছর মোট চার জন মারা ও চার জন অবসরে যাওয়া শ্রমিকের মাঝে নগদ ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা বিতরণ করা হয়। শ্রমিক সংস্থার সভাপতি সাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিয়ার রহমান এই অর্থ স্বস্ব ব্যক্তির হাতে তুলে দেন। এ সময় শ্রমিক সংস্থ্যার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাধারণ শ্রমিক ও সুবিধাভোগী পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। এ দিকে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগেও দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে বর্ণাঢ্য র‍্যালি বের হয়, র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্টিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর