শালিখা মাগুরা প্রতিনিধিঃ
মাগুরা শালিখায় বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১ জন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে শালিখা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়ার নির্দেশনায় শালিখা থানার অফিসারগণ মঙ্গলবার রাত্রিকালীন শালিখা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা সদর আড়পাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত মোঃ আবুল কাসেম বিশ্বাস(৩৮), ইউসুফ বিশ্বাস(৩৫), মোঃ সাদ্দাম হোসেন(২৯), মোঃ ইমামুল বিশ্বাস(৫৮), সুরঞ্জিত শিকদার(২৮),মোঃ ফেরদৌস(৩০), মোঃ ইদ্রিস বিশ্বাস(৪৮), মোঃ মাসুদ বিশ্বাস(৩২), মোঃ রাজন হোসেন(২৪), মোঃ রিফাত লাবিব(২৩),আমির আলী বিশ্বাস(৬৩) মোট ১১ জনকে গ্রেফতার করে।
শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, মাগুরা জেলা পুলিশ সুপার পিপিএম,বিপিএম মিনা মাহমুদা স্যারের দিক নির্দেশনায় শালিখা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে শালিখা থানা পুলিশ বিভিন্ন মামলার ১১ জন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে৷
রিপোর্ট : শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা।