সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নবীনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ২০

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৭৬ বার পঠিত

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল দুই গ্রামবাসীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে ১ জন নিহত ও ২০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে । পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ও সেনা বাহিনী মোতায়ন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সলিমগঞ্জ বাজারে ৩রা এপ্রিল ইসহাক মিয়ার দোকানে পেপসি ক্রয় করতে গিয়ে দোকানধারের সাথে বাড্ডা গ্রামের এক যুবকের সাথে ঝগড়া হয়।এরই জের ধরে বাড্ডা গ্রামের লোকজনে বাড়াইল গ্রামের এক বাড়িতে আগুন ধরিয়ে দেয় এতে উত্তেজনা বিরাজ করে। এমনকি দুই গ্রামের লোকজন আলাদা আলাদা ভাবে মিটিং করে দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে ঝগড়া প্রস্তুতি নেয়।এলাকার গন্যমান্য ব্যক্তি প্রশাসনের সহযোগিতায় গতকাল মঙ্গলবার সমঝোতায় কথা ছিল। কিন্তু বাড্ডা গ্রামের লোকজন সমঝোতায় না বসে বাড়াইল গ্রামের লোকজনের উপর শ্রীঘর বাজারে আক্রমণ করে।এই খবর এলাকার ছড়িয়ে পড়লে উভয় গ্রামের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে বাড্ডা গ্রামের মুন্সি বাড়ির মৃত শরীফ মিয়ার ছেলে আজিজ মিয়া (৬০) নিহত হয়। এসময় উভয় পক্ষের ২০ জন আহত হয়। আহতদের নরসিংদী সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে এলাকায় পুলিশ ও সেনা বাহিনী মোতায়েন রয়েছে।

ওসি আব্দুর রাজ্জাক বলেন, সংঘর্ষে একজন নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে।

রিপোর্ট :  খান জাহান আলী চৌধুরী,নবীনগর।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর