সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে অগ্নিকাণ্ডে দু’টি গরুর মৃত্যু, দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৬২ বার পঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় দু’টি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় উপজেলার হাট শ্রীকোল গ্রামে বিধবা ভানু বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবারের লোকজন জানান, রবিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার হাট শ্রীকোল গ্রামের ভানু শেখের গোয়ালঘরে আগুন লাগে। এ সময় গোয়াল ঘরে থাকা দু’টি গরু আগুনে পুড়ে মারা যায়। গরু দু’টির গলায় লোহার শিকল থাকায় আগুন লাগার পর তারা গোয়ালঘর থেকে বের হওয়ার চেষ্টা করে বের হতে পারেনি। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার খোন্দকার মোহাম্মদ আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কোয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর