মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

সেনাবাহিনী শ্রমিকদলনেতাসহ ১৮ নেতাকর্মীকে ধরে পুলিশে দিল,ছয়টি হাতবোমা উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৬৩ বার পঠিত

এস.এম. সাইফুল ইসলাম কবির, বিষেশ প্রতিনিধি:

বাগেরহাটে সেনাবাহিনী বিএনপির বিভিন্ন পর্যায়ের ১৮ নেতাকর্মীকে ৬টি হাত বোমাসহ ধরে পুলিশে দিয়েছে । সোমবার (২১ এপ্রিল) গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার খানজাহান (রহ.) মাজার মোড়ে পূর্বপাশের্^ জারিফ নামের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে উপ পরিদর্শক (এসআই) গৌতম কুমার মন্ডল বাদী হয়ে তাদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় বিষ্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক কৃতরা হলেন, বাগেরহাট পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আবুল কাসেম সেলিম ভূঁইয়া, তার ছেলে মোস্তফা কামাল সাব্বির ভূঁইয়া, ছোট ভাই মো. আজিম ভূঁইয়া, মো. সাগর হাসান, তুফান হাওলাদার, মো. মনি হাওলাদার, মো. নাইম মোল্লা, আরিফ হাওলাদার, রাজু মোল্লা, শাকিব আহম্মেদ রাজ, মো. সাজিদ, নিমাই সরকার, সিরাজুল শেখ, মো. মাশুক, মো. মিলন শিকদার, রবিউল সরদার, মো. ইয়াসিন আরাফাত ও মো. শাহীন ওরফে অভি শেখ। এদের বাড়ি বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকায়।

বাগেরহাট পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি মো. আবুল কাসেম সেলিম ভূঁইয়া ও তার ছোট ভাই মো. আজিম ভূঁইয়া গত মার্চ মাসে যুবদল নেতা জসিম সরদারের উপর হামলা মামলার এজাহারনামীয় আসামী। সেনাবাহিনীর বরাত দিয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, সোমবার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার খানজাহান (রহ.) মাজার মোড়ে পূর্বপাশের্^ জারিফ নামের আবাসিক হোটেলে সেনাবাহিনী অভিযান চালিয়ে ছয়টি হাত বোমাসহ ১৮ জন দুষ্কৃতিকারীকে আটক করে। পরে সেনাবাহিনী পুলিশে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে তাদের হেফাজতে নেয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে শ্রমিক দল নেতা সেলিম ভূঁইয়া, তার ছেলে সাব্বির, ছোট ভাই আজিম রয়েছে। বোমাগুলো পানিতে ভিজিয়ে নিষ্ক্রীয় করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর