সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় নার্সিং শিক্ষার্থীদের স্নাতক সমমান দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৮৭ বার পঠিত
শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (পাস)/ডিগ্রি সমমানের স্বীকৃতি প্রদানের দাবিতে মাগুরায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্সিং শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১০টায় ২৫০ শয্যা বিশিষ্ট মাগুরা সদর হাসপাতাল চত্বরে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ), মাগুরা জেলা শাখার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ডিপ্লোমা কোর্সগুলোকে স্নাতক সমমানের স্বীকৃতি প্রদানের দাবি জানিয়ে এলেও এখনো পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারক লিপি দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিডিএসএনইউ মাগুরা জেলা শাখার সভাপতি আয়েশা খাতুন ইকফা। বক্তব্য দেন সহ সভাপতি সাদিয়া ইয়াসমিন, মো. আলামিন, আফসানা, আরিফা এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। শিক্ষার্থীরা জানান, তারা শান্তিপূর্ণ উপায়ে নিজেদের ন্যায্য দাবি তুলে ধরছেন এবং কর্তৃপক্ষের দ্রুত সাড়া প্রত্যাশা করছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর