সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শালিখায় বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

শালিখা মাগুরা প্রতিনিধিঃ

‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরার শালিখায় বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে  ৭টায় বর্ষবরণ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়৷ শোভা যাত্রাটি উপজেলা সদর আড়পাড়া সরকারি আইডিয়াই হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে উপজেলার আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরাই স্কুল মাঠ প্রাঙ্গনে এসে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানটি দিয়ে দিবসের কর্মসূচির শুভসূচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন,সহকারি কমিশনার ভূমি মনীষা রানী কর্মকার, ডাঃ সাইমুন নেসা, শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন, সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান চকলেট সহ উপজেলায় কর্মরত সকল সরকারি দপ্তর এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ৷

শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরণ, গ্রামীণ ঐতিহ্য লাঠিখেলা,হা,ডু,ডু খেলা,বানর খেলা,সাপ খেলা এবং কলা গাছে উঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷

 

রিপোর্ট : শহিদুজ্জামান চাঁদ,শালিখা মাগুরা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর