সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোর জংশনে ট্রেন লাইনচ্যুত, দেড় ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৮৭ বার পঠিত

­যশোর প্রতিনিধি :

যশোর রেলওয়ে জংশনে মোংলাগামী একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়। এতে সারা দেশের সঙ্গে দেড় ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস ট্রেনটি যশোর জংশনে প্রবেশের সময় শেষ বগিটি লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল কাজ শুরু করে।

বেনাপোল রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার হাসিনা হাসান বলেন, লাইনচ্যুত বগিটি বিচ্ছিন্ন করে বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে মোংলার উদ্দেশে যাত্রা করে। পরে লাইনচ্যুত বগি সরিয়ে নেওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হয়।

এদিকে রেল চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

 

রিপোর্ট : রাইসুল ইসলাম অপু,
যশোর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর