সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

যশোরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৬২ বার পঠিত

যশোর প্রতিনিধি :

যশোরে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) যশোর আইটি পার্ক হোটেল এন্ড রিসোর্টের কনফারেন্স রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থপনা পরিচালক ইমরান আহমেদের সভাপতিত্বে সম্মেলনে পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক জুলকার নায়েন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান আব্দুস সাত্তার সরকার, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দীনসহ খুলনা অঞ্চলের ২০টি শাখার শাখা ব্যবস্থাপকগণ, অপারেশন্স ম্যানেজারবৃন্দ এবং ৮টি উপশাখার ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।

এসময় চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ন্যাশনাল ব্যাংককে তার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সকল স্তরের কর্মীদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান। তিনি শ্রেণীকৃত ঋণ আদায় এবং আমানত সংগ্রহে জোর দেন। বিশেষ করে ঋণ আদায়ে সর্বোচ্চ চেষ্টা করার জন্য তিনি কর্মীদের নির্দেশনা দেন।

উল্লেখ্য, সম্মেলনের পূর্বে ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি বিশেষ মতবিনিময় সভায় ব্যাংকের গ্রাহকদের সাথে আলোচনা করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর