মাগুরা প্রতিনিধি :
মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী শহীদ লুতাস সংঘের নবনির্বাচিত আংশিক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মোঃ ওহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফরিদুজ্জামান ফরিদ।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় নবগঙ্গা নদী সংলগ্ন লুতাশ সংঘের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় নবনির্বাচিত আংশিক কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি মোঃ ওহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ ফরিদুজ্জামান ফরিদ, সংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রেজা, এছাড়াও কমিটিতে কে বি এম মেজবাউল আলম ও মো: রেজাউল ইসলাম কে রাখা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ ওহিদুল ইসলাম বলেন, শহীদ লুতাশ সংঘ পারনান্দুয়ালী গ্রামের একটি ঐতিহ্যবাহী সংগঠন। যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে এবং সামাজিক ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে শহীদ লুতাশ সংঘ ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করি।
উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে সংগঠনটি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করে যাচ্ছে।