সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে শান্তি প্রতিষ্ঠার লক্ষে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার বাগবাড়িয়া-চরজোকা গ্রামে শান্তি প্রতিষ্ঠায় সংবাদ সম্মেলন করেছে এক বিএনপি নেতা। বৃহস্পতিবার সকালে গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম সাচ্চু শ্রীপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে সাচ্চু বলেন, আমি দীর্ঘদিন যাবত বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আমার সক্রিয় অংশগ্রহণ ছিল। বিভিন্ন সময় জেলও খেটেছি। আমার গ্রামের দুইজন ইউনিয়ন কৃষক লীগ নেতা আব্দুল মালেক শেখ ও শিমুল জোয়ার্দার গ্রামকে অতিষ্ঠ করে তুলছে। গ্রামে অশান্তি সৃষ্টি করছে। এছাড়া আমাকে জড়িয়ে যে অপবাদ দেওয়া হচ্ছে, আমি নাকি মারামারি-হানাহানি করছি। আমি গ্রামে কোন মারামারি-হানাহানি চাই না। গ্রামে শান্তিতে বসবাস করতে চাই। মালেকের নেতৃত্বে আমার পরিবারের উপর অতর্কিত হামলা হয়, যার পরিপেক্ষিতে গ্রামে মারামারি হয়। আমি জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খানসহ শ্রীপুর উপজেলা বিএনপির নেতাদের কাছে আমার গ্রামে শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

রিপোর্ট : মহসিন মোল্যা,শ্রীপুর উপজেলা প্রতিনিধি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর