সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় হামলা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৬৬ বার পঠিত

মাগুরা সদর উপজেলার ইছাখাদা এলাকায় কামাল ও গাফফার গং এর নেতৃত্বে হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা রাজু, জহিরুল, মাইনুল, পিয়ারুলকে  আহত করা  এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার  অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২ টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে হাজরাপুর ইউনিয়নবাসীর ব্যানারে এ সংবাদ সম্মেলনে রাজুর বিরুদ্ধে মোস্তফা কামালের বাড়ি গাড়ি ভাঙচুর, চাঁদাবাজি সহ সকল অভিযোগ ও মামলায় নিজেকে নির্দোষ দাবি করে অভিযুক্ত রাজু জানান,  মোস্তফা কামালের বাড়ি ভাঙচুরের সূত্রপাত হয় তার ভগ্নিপতি হাজরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মোল্লাকে কেন্দ্র করে।

এবং ইছাখাদা দরগা কমিটির এবং আল এহসান এর টাকা চাওয়ায় মোস্তফা কামালের হুকুমে তার ছোট ভাই আব্দুল গাফফার ও তার অন্যান্য ভাইয়েরা ছোট ব্রিজ স্ট্যান্ডে বসে থাকা অবস্থায় মোঃ জহিরুল ইসলাম, মাইনুল ইসলাম কে  দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে আহত করে। পরে বিভিন্ন পাওনাদার ও আমজনতা এক হয়ে দীর্ঘদিনের নির্যাতনের ক্ষোভ থেকে মোস্তফা কামালের বাড়িতে হামলা চালায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর