সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৫১ বার পঠিত
শেখ ইলিয়াস মিথুন,মাগুরা :
 মাগুরায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণাদনা কর্মসূচীর আওতায় পাট ও আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে ।
মাগুরা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে বুধবার সকাল ১১টায় সদরের কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয় । মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হাসিবুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদরের কৃষকদের হাতে এ বীজ তুলে দেন । এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন কবির,সদরের সহকারি কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তা  রুমানা রহমান ও আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন ।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন কবীর জানান,জেলার কৃষকদের মান উন্নয়নে জেলা কৃষি সম্প্রসারণ কাজ করছে । আমরা বিভিন্ন মৌসুমে সদরের কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করে থাকি । আজ ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণাদনা কর্মসূচীর আওতায় পাট ও আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে ।
এ মৌসুমে সদরের ১ হাজার ৬৮০ জন পাট চাষীর মাঝে জন প্রতি ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি , ৫ কেজি এমওপি এবং ১ হাজার ২৬০ জন আউশ চাষীর মাঝে জন প্রতি ৫ কেজি ধানের বীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর