সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে  জামায়াতের বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৬২ বার পঠিত

মাগুরা প্রতিনিধি :  মাগুরায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গনহত্যা বর্বরোচিত হামলার প্রতিবাদে সোমবার বিকেলে ঐতিহাসিক নোমানী ময়দানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি বাকের সভাপতিত্বে ও জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমানের সঞ্চালনায়  সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু,সদর উপজেলা আমীর অধ্যাপক ফারুক হুসাইন, পৌরসভার আমীর অধ্যাপক আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান,শালিখা উপজেলা আমীর অধ্যাপক আফসার আলী, ইসলামী ছাত্র শিবিরে জেলা সভাপতি মোঃ আমিন উদ্দিন আশিকসহ অন্যরা।

সমাবেশ শেষে নোমানী ময়দানে থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। বক্তরা সকল প্রকার ইসরাইলী পন্য বর্জনসহ ইসরায়েলের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করা আহবান জানান। অপরদিকে,সোমবার সকালে সরকারি কলেজ থেকে মাগুরা সবস্তরের জনগণ বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের উপর ইসরাইলের অব্যাহত হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । এ বিক্ষোভ মিছিলে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয় ।

 

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর