সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরায় এসএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

মাগুরা প্রতিনিধি :

মাগুরায় এসএসসি পরীক্ষা-২০২৫ সুষ্টু ও সুন্দর ভাবে পরিচালনার লক্ষ্যে আজ সোমবার  মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র সচিব,কক্ষ পরিদর্শকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় । সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আলমগীর কবীর । সভায় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো:

মনিরুল ইসলাম মঞ্জু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক এ এস এম মাজেদ উর রহমান ও মাগুরা আর্দশ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দোহা । সভায় জানানো হয়, আগামী ১০ এপ্রিল সারাদেশে এসএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছর এসএসসি পরীক্ষায় জেলায় ৩৪০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে । এ উপলক্ষে সোমবার পরীক্ষার কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকদের নিয়ে মতবিনিময় সভায় পরীক্ষার নিয়ম নীতি সর্ম্পকে শিক্ষকদের অবগত করা হয় । এ সভায় ১৫০ জন কক্ষ পরিদর্শকসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন ।

রিপোর্ট : শাহীন আলম তুহিন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর