সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে যুবদল নেতা মিরান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে জেলা যুবদলের অন্যতম সদস্য মো. মিরান হোসেনকে পরিকল্পিতভাবে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শ্রীপুর উপজেলা যুবদলের আয়োজনে সরকারি মহেশ চন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলে সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহান, জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

 

রিপোর্ট -মহসিন মোল্যা ,শ্রীপুর উপজেলা প্রতিনিধি ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর